সময় কলকাতা ডেস্ক: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবরা থানা শ্রীপুর রেল লাইন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের মেদিয়া গ্রামের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক নাবালকের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাবরা থানার পুলিশ। এদিন অভিযুক্ত নাবালককে মসলন্দপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় আরও অভিযোগ, নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের মতো এই ঘৃণ্যতম কাজে ওই নাবালককে সাহায্য করেছে তার পরিবার। ঘটনায় পর থেকেই ওই নাবালকের পরিবারের সদস্যরা পলাতক। জানা গিয়েছে, মঙ্গলবার হাবরা থানার পুলিশ অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠিয়েছে।
অন্যদিকে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে শিব কুমার প্রসাদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, হাবরা থানা শ্রীনগর এলাকার এক তরুণীর সঙ্গে ফোনে যোগাযোগ হয় শিবকুমারের। এরপর ঘনিষ্ঠতা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের নামে ওই তরুণীকে ধর্ষণ করে ওই যুবক। এরপর হাবরা থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিহারের বহিয়া থানার রামডিহার গ্রামের বাসিন্দা শিবকুমার প্রসাদকে আটক করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।


More Stories
ভারতের জিততে চাই ২২৬ রান
জন্মদিনে সোনার মেয়ে লাভলিনার সাফল্য
সেলিংয়ে ঐতিহাসিক রুপো