Home » ফের সীমান্তে আটক ৩ বাংলাদেশী নাগরিক

ফের সীমান্তে আটক ৩ বাংলাদেশী নাগরিক

শোমোয় কলকাতা ডেস্কঃ ফের ভারত বাংলাদেশ সীমান্তে আটক দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী।  শুক্রবার (১৭ জুন) রাতে দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় গারালঝোড়া ভারত বাংলাদেশ সীমান্তে পেরিয়ে অবৈধ ভাবে পারাপার করার সময় বিএস এফ ১২৯ (BSF 129) নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হয় ওই ৩ বাংলাদেশী নাগরিক।

তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। আটক হওয়া ওই তিন বাংলাদেশি নাগরিকদের নাম মহম্মদ রফিকুল ইসলাম, মল্লিকা বেগম, মুকুল হোসেন। এমনটাই বিএস এফ সূত্রে জানানো হয়েছে।  আরও জানা গিয়েছে ওই তিন বাংলাদেশি নাগরিকদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অন্তর্গত বাঁশের ভিটা এলাকায়।

শুক্রবার রাতেই বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আটক ৩ বাংলাদেশী নাগরিককে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারপর তাদের গ্রেপ্তার করে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে বলে সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে।

About Post Author