সময় কলকাতা ডেস্কঃ প্রতিরক্ষা দপ্তরের অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পরই উত্তাল দেশ। বৃহস্পতিবার থেকে জ্বলছে বিহার-সহ দেশের বিভিন্ন প্রান্ত। বিক্ষোভের আঁচ এসে পড়েছে এ রাজ্যেে। বিক্ষোভের জেরে চলছে বিভিন্ন স্টেশনে ট্রেন অবরোধ থেকে শুরু করে ট্রেনে অগ্নি সংযোগ পর্যন্ত। একাধিক জায়গায় ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল। এ বার হাওড়া এবং শিয়ালদহ থেকে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ ট্রেন বাতিল করল পূর্ব রেল। রেল সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে তারা ওই ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে।
রেল দপ্তর জানিয়েছে, হাওড়া–গয়া, হাওড়া-পটনা এবং কলকাতা-সমস্তিপুর পরীক্ষা-স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘রেলের পরীক্ষা দিতে যাওয়ার সুবিধার্থে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু চার দিকে যা পরিস্থিতি, তাতে সেই পরীক্ষা-স্পেশাল বাতিল করতে বাধ্য হয়েছে রেল।’’
পূর্ব মধ্য রেলওয়ে ব্যবস্থার অধীনে ছাত্রদের বিক্ষোভের কারণেও ১৮.০৬.২০২২ তারিখে নিম্নলিখিত ট্রেনগুলি তাদের মূল স্টেশন থেকে বাতিল করা হয়েছেঃ
12019. হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস
22387/22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
12303/12304 পূর্বা এক্সপ্রেস
15235 দারভাঙ্গা সাপ্তাহিক এক্সপ্রেস
13553. আসানসোল বারাণসী মেমু এক্সপ্রেস
13545. আসানসোল গয়া মেমু এক্সপ্রেস
18622. আসানসোল পাটনা পাটলিপুত্র এক্সপ্রেস
12024. হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
18184. দানাপুর টাটানগর সুপারফাস্ট এক্সপ্রেস
18420. পুরী সাপ্তাহিক এক্সপ্রেস
13332. ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস
13106. বালিয়া কলকাতা এক্সপ্রেস
15050 GKP কলকাতা এক্সপ্রেস
13554. বারাণসী আসানসোল মেমু এক্সপ্রেস
12326. গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস
13186. গঙ্গাসাগর এক্সপ্রেস
12554. বারাণসী এক্সপ্রেস
18621. পাটনা হাতিয়া পাটলিপুত্র এক্সপ্রেস
22214. পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেস
12352 রাজেন্দ্র নগর (টি) নগর হাওড়া এক্সপ্রেস
12369. কুম্ভ এক্সপ্রেস
12023. হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস
18183. টাটানগর দানাপুর সুপারফাস্ট এক্সপ্রেস
12253. ANG এক্সপ্রেস
08439/08440 পুরী পাটনা স্পেশাল
13287. দক্ষিণ বিহার এক্সপ্রেস
13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস
13105 শিয়ালদহ বালিয়া এক্সপ্রেস
13320. রাঁচি দুমকা ইন্টারসিটি এক্সপ্রেস
18603. রাঁচি ভাগলপুর এক্সপ্রেস
15027. মৌর্য এক্সপ্রেস
এই ট্রেন গুলি বাতিলের ফলে সমস্যায় পড়েছেন বহু যাত্রী থেকে চাকরি প্রার্থীরা। তবে সবচেয়ে সমস্যার মধ্যে পড়েছেন দক্ষিণ ভারতে দেখাতে যাওয়া রোগীরা ও তাদের আত্মীয় স্বজনরা। যাদের ইতিমধ্যেই ওই সব জায়গায় যাওয়ার জন্য টিকিট কাটা ছিল বা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাদের কি হবে সে নিয়েই গভীর উদ্বেগে রয়েছেন বিভিন্ন রোগীর পরিবার।এই পরিস্থিতি কতদিন চলবে তা সময়ই বলবে।


More Stories
ভারতের জিততে চাই ২২৬ রান
জন্মদিনে সোনার মেয়ে লাভলিনার সাফল্য
সেলিংয়ে ঐতিহাসিক রুপো