Home » টেবিল টেনিসে বাংলার জন্য রূপো এল শুভাঙ্কিতার হাত ধরে

টেবিল টেনিসে বাংলার জন্য রূপো এল শুভাঙ্কিতার হাত ধরে

সময় কলকাতা ডেস্কঃজাতীয় টেবল টেনিসের আসরে  ১৩ বছরের শুভাঙ্কিতা দত্ত রূপো এনে দিল বাংলাকে। কেরলের আলেরসির ওয়াইএম সিএ (YMCA) ইনডোর স্টেডিয়ামে জাতীয় টেবিল  টেনিস প্রতিযোগিতার আসর থেকে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা শুভাঙ্কিতা দত্ত অনূর্ধ্ব ১৭ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতার আসর থেকে রূপো জিতে একদিকে যেমন বাংলার মুখ উজ্জ্বল করেছে তেমনই নিজের জেলা ও স্কুলের মুখ উজ্জ্বল করেছে শুভাঙ্কিতা।  কেরলে ১৭ থেকে ২৩ শে জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৭ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকেই  বেলঘরিয়ার যতীন দাস নগর পূর্ব বেলঘরিয়ার বাসিন্দা ১৩ বছরের শুভাঙ্কিতা দত্ত আন্ডার সেভেন্টিনে দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর মেডেল জয় করে আনে।

শুভাঙ্কিতা দত্ত ব্যারাকপুরের ডগ্লাস স্কুলের ছাত্রী। শুভাঙ্কিতা সিঁথি কোরাস অ্যাথলেটিক্স ও যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের সাই কমপ্লেক্সে  অনুশীলন করে।  তার জীবনে প্রথম টেবিল টেনিস শেখা বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবে।শুভাঙ্কিতার ছোটবেলায় থেকেই টেবিল টেনিস খেলার প্রতি ভালোবাসা জন্মায়। ছোট বেলায় বাবার হাত ধরেই প্রথম  ক্লাবে গিয়ে টেবল টেনিসে হাতে খড়ি। তবে এই টেবিল টেনিস খেলতে গিয়ে  তার ক্লাসের পড়াশোনায় যে কিছুটা প্রভাব পড়েছে তা সে নিজেই স্বীকার করে নিয়েছে। কিন্তু স্কুলের থেকে  তাকে অ্যাটেন্ডেন্স অনেকটাই ছাড় দেওয়া হয় বলে জানিয়ছে  শুভাঙ্কিতা ,এমনকি স্কুলের তরফ থেকে তার এই খেলার জন্য অনেকটাই সহযোগিতা পায় সে বলে জানায় শুভাঙ্কিতা ।

পাশাপাশি শুভাঙ্কিতার বাবা-মা দুজনেই যারপরনাই খুশি মেয়ের সাফল্যে। তারা চান তাদের মেয়ে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা থেকে সোনা এনে দিক দেশকে।

এদিকে এই সাফল্যের পরে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বলেন শুভাঙ্কিতাকে অভিনন্দন জানাই। তিনি  প্রয়োজনে শুভাঙ্কিতাকে সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৌরসভা।

 

About Post Author