Home » ফুটবলে দু ধাপ উন্নতি ভারতের

ফুটবলে দু ধাপ উন্নতি ভারতের

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলে বিভিন্ন দেশের মধ্যে নিজেদের অবস্থানে আরও উন্নতি ঘটাল ভারত।ফিফা ৱ্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে গেল ভারতীয় ফুটবল দল ।১০৬ থেকে এগিয়ে ভারতের বর্তমান ফিফা ৱ্যাঙ্কিং  ১০৪।আবার প্রথম ১০০ র মধ্যে ঢুকে পড়ার সম্ভাবনা।

১৯৯২ সালের ডিসেম্বরে ফিফা ৱ্যাঙ্কিং চালু হওয়ার সময়  ভারত ছিল ১৪৩ নম্বরে।তারপর থেকে উত্থান পতন লেগেই আছে। একাধিকবার প্রথম ১০০ টি দেশের মধ্যে ঢুকলেও ৯৬ সালের ফেব্রুয়ারী মাসে সবচেয়ে উন্নতি ঘটেছিল ভারতের। সেবার ভারতের অবস্থান ছিল ৯৪ তম। সবচেয়ে খারাপ অবস্থান হয় ২০১৫ সালের মার্চ মাসে। সেবার ৱ্যাঙ্কিং হয় ১৭৩।

এর আগের তালিকায় ভারত ১০৬ তম স্থানে থাকলেও সম্প্রতি এএফসি এশিয়ান কাপে টানা তিনটি জয় পেয়েছে ভারত।হংকং কে ৪-০ গোলে হারানোর কয়েকদিনের মধ্যেই তালিকায় দু ধাপ অগ্রগতি ঘটল ভারত। উল্লেখ্য, প্রতিবেশী দেশগুলির কেউই ভারতের ধারে কাছে নেই।ফিফা ৱ্যাঙ্কিংএ প্রথম তিনটি স্থানে যথাক্রমে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স ও ব্রাজিল।এশীয় দেশ গুলির মধ্যে ইরান ২১ নম্বরে ও জাপান ২৪ নম্বরে অবস্থান করছে।

About Post Author