সময় কলকাতা ডেস্কঃ দক্ষিণবঙ্গে এসে পৌঁছেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উধাও হয়ে গিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও তার পরিমাণ অনেকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পূর্বাভাস বলছে, বৃহষ্পতিবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৭%। আজও কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের মোট নটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে বর্ষা আটকে থাকার ফলেই এই প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তবে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। স্বাভাবিকভাবেই এর প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমবে।

অপরদিকে, উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিপাতে জারি রয়েছে দুর্যোগ। এমনকি বন্যা এবং ধসের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। বর্তমানে দুর্যোগের পরিমাণ কমেছে, তবে আগামী কয়েক দিনে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!