সময় কলকাতা ডেস্ক: দক্ষিণবঙ্গে এসে পৌঁছেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উধাও হয়ে গিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। তীব্র দাবদাহ থেকে স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও তার পরিমাণ অনেকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পূর্বাভাস বলছে, শুক্রবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। রোদের তেজ অনেকটাই কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৭%। শুক্রবার, কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। স্বাভাবিকভাবেই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমেছে। উত্তরে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার কারণে এ বছর দক্ষিণে বর্ষার প্রভাব থাকবে কম। আগামী দিনে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অপরদিকে, উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিপাতে জারি রয়েছে দুর্যোগ। এমনকি বন্যা এবং ধসের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। বর্তমানে দুর্যোগের পরিমাণ কমেছে, তবে আগামী কয়েক দিনে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!