Home » বিপদ! ভুল করেও একসঙ্গে খাবেন না এই ফলগুলি

বিপদ! ভুল করেও একসঙ্গে খাবেন না এই ফলগুলি

সময় কলকাতা ডেস্কঃ ফলের মতো স্বাস্থ্যকর খাবার খুব কমই রয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত একটি করে ফল রাখা খুবই প্রয়োজন। বিশেষ করে মরসুমি ফল খুবই উপকারী। শরীরে ভিটামিন, খনিজ, ফাইবার, কার্বোহাইড্রেটের মতো প্রয়োজনীয় উপাদানের সমৃদ্ধ উৎস হল বিভিন্ন ধরনের ফল। শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে ফল অপরিহার্য। তবে জানেন কি নির্দিষ্ট কিছু ফল একসঙ্গে খেলে তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাই স্বাস্থ্যঝুঁকি এড়াতে একসঙ্গে কোন ফলগুলি খাবেন না তারই একটি তালিকা রইল।

আঙুর এবং খেজুর

আঙুর শরীরের জন্য খুবই উপকারী। তবে এই ফল বেশি খেলে অম্বল হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু আপনি যদি আঙুরের সঙ্গে খেজুর খান,এই সমস্যা আরও বড় আকারে দেখা দিতে পারে। সেক্ষেত্রে আঙুর এবং খেজুর একসঙ্গে খাওয়া ঠিক নয়।

পেয়ারা এবং কলা

পেয়ারাতে অ্যাসিড জাতীয় উপাদান থাকে। অন্যদিকে কলাতে শকর্রার ভাগ বেশি থাকে। শর্করা আর অ্যাসিড যদি একসঙ্গে জোট বাঁধে সেক্ষেত্রে গ্যাস, অম্বল, বদহজম, মাথা ঘোরা, এমনকী ক্লান্তির মতো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

পেঁপে এবং লেবু

অনেকেই পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে খান। এতে স্বাদ অনেক গুণ বেড়ে গেলেও এই দুটি ফল একসঙ্গে খাওয়া একদমই ঠিক নয়। পেঁপে এবং লেবু একসঙ্গে খেলে রক্তাল্পতা এবং হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। সুস্থ থাকতে এই দুটি ফল একসঙ্গে না খাওয়াই ভাল।

গাজর এবং কমলালেবু

 

এই দুটি ফল শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। তবে গাজর এবং কমলালেবু একসঙ্গে খেলে বিপত্তি ‌ঘটতে পারে। এর ফলে অম্বল, কিডনির বিভিন্ন সমস্যাও দেখো দিতে পারে। এই খাবার দুটির সংমিশ্রণ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।

কলা এবং আম

 

আম খেলে এমনিতেই অম্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কলা খেলেও অনেক সময় এই সমস্যা দেখা যায়। আম এবং কলা একসঙ্গে খেলে অম্বল, বদহজমের মতো সমস্যা বড় আকারে দেখা দিতে পারে।

About Post Author