সময় কলকাতা ডেস্কঃ অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা এসে পৌঁছালেও ঝমঝমিয়ে বৃষ্টি এখনও হয় নি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উধাও হয়ে গিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। তীব্র দাবদাহ থেকে স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। অপরদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি উন্নতি হলেও আগামী কয়েকদিনে দুর্যোগ আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বর্ষার প্রভাবে বঙ্গে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ।
পূর্বাভাস বলছে,শনিবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। রোদের তেজ অনেকটাই কম থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮১%। শনিবার, কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। স্বাভাবিকভাবেই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমেছে। উত্তরে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার কারণে এ বছর দক্ষিণে বর্ষার প্রভাব থাকবে কম। এর প্রভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকাংশে কেটে যাবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

অপরদিকে, উত্তরবঙ্গে চলছে প্রবলতর বৃষ্টিপাত হয়ে। এমনকি বন্যা এবং ধসের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। বর্তমানে দুর্যোগের পরিমাণ কমেছে, তবে আগামী কয়েক দিনে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!