Home » রঞ্জি পেল নতুন চ্যাম্পিয়ন

রঞ্জি পেল নতুন চ্যাম্পিয়ন

সময় কলকাতা ডেস্ক : পৃথ্বী শ বা সরফরাজ খান যতই রান করুন, মধ্যপ্রদেশের টিম গেমের কাছে পরাজয় মানতেই হল মুম্বাইকে। রঞ্জি পেল নতুন চ্যাম্পিয়ন।৪১ বারের রঞ্জি বিজয়ী মুম্বাইকে প্রথমবারের মত ঘরে ট্রফি তুলল মধ্যপ্রদেশ।ছ উইকেটে জিতল মধ্যপ্রদেশ।

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করে পৃথ্বী, সরফরাজের সৌজন্যে ৩৭৪ করে মুম্বাই। সেঞ্চুরি করেন সরফরাজ। ধারাবাহিকভাবে রান করে চলেছেন তিনি। পাল্টা ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশের প্রথম ইনিংসের দ্বিতীয় উইকেট তাদের জয়ের ভিত গড়ে দেয়। যশ দুবে ও শুভম শর্মা সেঞ্চুরি করেন। ৭৩ ওভারের বেশি ব্যাট করে তাঁদের জুটি ২২২ রান তোলে। পরবর্তীতে শতরান হাঁকান আইপিএল থেকে চোখে পড়া রজত পতিদারও।৫৩৬ রানের বিশাল রান চাপে ফেলে মুম্বাইওয়ালাদের। পৃথ্বী, সরফরাজ দ্বিতীয় ইনিংসেও রান পেলেও ২৬৯ রানে শেষ হয় মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংস। কুমার কার্তিকেয় পান চার উইকেট।আদিত্য শ্রীবাস্তবের মধ্যপ্রদেশ বাহিনীর ১০৮ তুলতে বিশেষ অসুবিধে হয় নি। চার উইকেট খুইয়ে তারা লক্ষ্যে পৌঁছে যায়।।

 

About Post Author