সময় কলকাতা ডেস্ক: পুদিনা পাতা শরীর ভালো রাখার জন্য খুবই উপকারী। এই পুদিনার মধ্যে রয়েছে প্রচুর গুণ। এই পাতায় রয়েছে ভালো পরিমাণে ফোলেট, ক্যালশিয়াম, ক্যারোটিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ। এই সমস্ত উপাদান শরীর ভালো রাখতে পারে। এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে পুদিনা পাতার মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এই পাতা আপনার শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে।
আসুন জেনে নেওয়া যাক এই পানীয় খেলে কী কী উপকার পাওয়া যাবে।

শরীরকে ঠান্ডা করে
ভ্যাপসা গরমে শরীর ঠান্ডা করার সব থেকে ভালো উপকরণ হতে পারে পুদিনা পাতা। এই গরমে আপনি কিছুটা পুদিনা পাতার রস মুখে তুলে নিতে পারলেই অনেক সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। এমনকী ক্লান্তি হয় দূর।
ত্বকের জন্য ভালো
এক্ষেত্রে ত্বক ভালো রাখতে পারে পুদিনার জল। আসলে এই পাতায় রয়েছে অ্যান্টিইনফ্লমেটরি গুণ। সেই গুণের কারণেই ত্বকের সমস্যা দূর করতে পারে পুদিনা। তাই চিন্তার কোনও কারণ নেই। শরীর ভালো রাখতে এই খাবার খান।

পেটের জন্য ভালো
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে পেটের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা এখন বাড়ছে। আসলে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার জন্য এই সমস্যা মূলত দেখা যায়। তাই প্রতিটি মানুষকে পেটের সমস্যা থেকে দূরে থাকতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি খেতে পারেন পুদিনা পাতা।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে