সময় কলকাতা ডেস্ক: আমূল-পরিবর্তন হতে চলেছে দুই বঙ্গের আবহাওয়ায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মিলবে স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় এই পরিবর্তন আসতে চলেছে । এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে প্রভাব ফেলতে পারে।
পূর্বাভাস বলছে, মঙ্গলবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০%। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়ায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা নামতে পারে। তবে আগামী দিনে ভারী বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। এ বছর উত্তরে অধিক বৃষ্টি হওয়ার কারণে দক্ষিণের একাধিক জেলায় প্রভাব কম বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভবনা রয়েছে। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। মঙ্গলবার উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!