Home » সাপের কামড়ে মৃত্যু শিশুর

সাপের কামড়ে মৃত্যু শিশুর

সময় কলকাতা ডেস্কঃ বাসন্তীতে সাপের কামড়ে মৃত্যু হল তিন বছর বয়সি এক শিশু কন্যার। মৃতের নাম ঋতু বর্মণ। বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামরায় ওই শিশুকে। মেয়েকে সাপে কামড়েছে দেখে তড়িঘড়ি স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান শিশুটির বাবা জয়দেব বর্মণ। দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক চলার পরেও শারীরিক কোনরকম উন্নতি না হওয়ায় পরদিন ভোরে ঐ শিশুটিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে  চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে হয়তো বাঁচানো সম্ভব হত বলে জানান চিকিৎসকরা। এরপর কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর পরিবার।

বর্তমান যুগে চিকিৎসার এত অগ্রগতির পরেও  অন্ধ-বিশ্বাস কেড়ে নিল এই ছোট্ট শিশুর প্রাণ। অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক এই ঘটনায়  গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

About Post Author