Home » ভ্যাপসা গরম! বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভ্যাপসা গরম! বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

সময় কলকাতা ডেস্ক: বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের আবহাওয়ায়। দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় এই পরিবর্তন আসতে চলেছে। এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে প্রভাব ফেলতে পারে।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদ। মাঝেমধ্যে মিলবে মেঘের দেখা। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%।আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অন্যদিকে, বৃহস্পতিবার, উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল থেকে প্রবলতর বৃষ্টির কারণে দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে। বন্যার পাশাপাশি ধসের সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আগামী দিনে বৃষ্টিপাত বাড়বে বলে জানা গিয়েছে।

About Post Author