সময় কলকাতা ডেস্ক: বর্ষা এসে পৌঁছালেও এখনো বৃষ্টিতে ভেজেনি দক্ষিণবঙ্গ। কমেনি আদ্রতা জনিত অস্বস্তি। ফলে গরমে রীতিমতো অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কবে থেকে প্রবল বর্ষণ শুরু হবে তা স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস। উল্টোদিকে, উত্তরবঙ্গে ক্রমাগত চলছে বৃষ্টি।
পূর্বাভাস বলছে, শুক্রবার সকাল থেকেই চড়া রোদ। মাঝেমধ্যে মিলবে মেঘের দেখা। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%।আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অপরদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল থেকে প্রবলতর বৃষ্টির কারণে দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে। বন্যার পাশাপাশি ধসের সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আগামী দিনে বৃষ্টিপাত বাড়বে বলে জানা গিয়েছে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!