Home » অপেক্ষায় থাকার দিন বোধহয় শেষ হলো

অপেক্ষায় থাকার দিন বোধহয় শেষ হলো

সময় কলকাতা ডেস্কঃ রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার।সূর্য উকি দিচ্ছে মেঘের আড়াল থেকে। আমরা জানি, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল,কিন্তু আষাঢ়ের প্রায় শেষ প্রান্তে এসেও দক্ষিণবঙ্গে সেভাবে দেখা নেই বৃষ্টির। এইবার বর্ষায়, উত্তরবঙ্গকে কাহিল করলেও দক্ষিণের জেলাগুলোতে, রয়েছে বৃষ্টির ব্যাপক ঘাটতি। কবে মিটবে সেই ঘাটতি, তা কেউ বলতে পারছেন না।

তবে দক্ষিণবঙ্গের মানুষ, চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় থাকার দিন বোধহয় শেষ হলো। আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে, সপ্তাহের শুরুতেই বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।এবং সেই বৃষ্টিপাত একটানা প্রায় পাঁচ দিন ধরে চলতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলি অবশেষে বৃষ্টি পেতে চলেছে। বৃষ্টি হবে হাওড়া, হুগলি,কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। আর বাদবাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য পারদও চড়তে পারে। ফলে গরমে বাড়বে অস্বস্তি। আপেক্ষিক আর্দ্রতা পরিমাণও যথেষ্ট বেশি থাকায়, বাড়বে অস্বস্তিও।

গত ৩-৪ দিন ধরে কলকাতায় মাত্র ছিটে ফোঁটা বৃষ্টিপাতের দেখা মিলেছে। কিন্তু আগামী চার দিন শহরের জন্য রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার কলকাতা তাপমাত্রার পারদ সামান্য উর্ধ্বমুখি থাকলেও, বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।শনিবার শহরের তাপমাত্রা ছিল তেত্রিশ পয়েন্ট ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯২% এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৪  মিলিমিটার।

About Post Author