Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: বর্ষা এসে পৌঁছালেও এখনো বৃষ্টিতে ভেজেনি দক্ষিণবঙ্গ। ফলে গরমে রীতিমতো অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কবে থেকে প্রবল বর্ষণ শুরু হবে তা স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস। উল্টোদিকে, উত্তরবঙ্গে ক্রমাগত চলছে বৃষ্টি।

পূর্বাভাস বলছে, শনিবার সকাল থেকেই চড়া রোদ। তবে মাঝে মধ্যে মিলবে মেঘের দেখা। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অপরদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। কোচবিহারেও রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল থেকে প্রবলতর বৃষ্টির কারণে দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে। বন্যার পাশাপাশি ধসের সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আগামী দিনে বৃষ্টিপাত বাড়তে পারে বলে খবর।

About Post Author