সময় কলকাতা ডেস্ক : ছোটখাটো চেহারার মানুষটিকে আর দেখতে পাওয়া যাবে না। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্যারি সিনক্লেয়ার চিরবিদায় নিলেন। বয়স হয়েছিল ৮৫। মৃত্যুর কারণ অজ্ঞাত। ২১ টেস্টে ১১৪৮ রানের অধিকারীর নিউজিল্যান্ডের ক্রিকেটে বিরাট ভূমিকা ছিল।

১৯৬৩-১৯৬৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের সদস্য সিনক্লেয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জীবন শুরু করেন। ৩ টি সেঞ্চুরি রয়েছে সিনক্লেয়ারের। ১৯৬৮ সালে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন তিনি। ৩টি টেস্টে অধিনায়কত্ব করা সিনক্লেয়ার ভারতের বিরুদ্ধে ডুনেদিনে শেষবার অধিনায়কত্ব করেছিলেন।।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর