Home » দুপুরের পর থেকেই নামবে ঝমঝমিয়ে বৃষ্টি 

দুপুরের পর থেকেই নামবে ঝমঝমিয়ে বৃষ্টি 

সময় কলকাতা ডেস্ক: ছিঁটে ফোঁটা বৃষ্টিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণ বঙ্গবাসীকে। বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে রোদের তেজ, বাড়ছে তাপমাত্রা, রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। কবে নামবে স্বস্তির বৃষ্টি, সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গ। অন্যদিকে একদম উল্টো চিত্র উত্তরবঙ্গে। একটানা বৃষ্টিতে কার্যত নাজেহাল উত্তরবঙ্গবাসী।

পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শুক্রবার, সকাল থেকেই রোদের দেখা মিলবে। নামতে পারে হালকা বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা হাওয়া অফিসের। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অপরদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাক্ষী থেকেছে সকলে। লাল সর্তকতা পর্যন্ত জারি করা হয় উত্তরে। তবে বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমেছে। আগামীদিনেও ফের বাড়তে পারে বৃষ্টি। এ সকল এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। অপরদিকে উত্তরবঙ্গে কমতে পারে বৃষ্টির মাতন।

 

 

About Post Author