Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: ছিঁটে ফোঁটা বৃষ্টিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে রোদের তেজ, বাড়ছে তাপমাত্রা, রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। আবার কখনও আকাশ জুড়ে ঘন কালো মেঘ, মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, আবার কখনো নামছে ঝেঁপে বৃষ্টি। কবে নামবে স্বস্তির বৃষ্টি, সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গ। অন্যদিকে উত্তরবঙ্গে একটানা বৃষ্টির পর দাবদাহের দরুণ হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গবাসীর। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি।

পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। রবিবার, সকাল থেকেই আকাশ জুড়ে ঘন কালো মেঘ। রোদের দেখাও মিলবে। নামতে পারে হালকা বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮১%। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা হাওয়া অফিসের। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অপরদিকে, অতিভারী বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তবে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আবহাওয়া ফের পরিবর্তন হতে চলেছে। কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একই থাকবে।

About Post Author