সময় কলকাতা ডেস্ক: বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে রোদের তেজ, বাড়ছে তাপমাত্রা, রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। কবে নামবে স্বস্তির বৃষ্টি, সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গ। অন্যদিকে একদম উল্টো চিত্র উত্তরবঙ্গে। একটানা বৃষ্টিতে কার্যত নাজেহাল উত্তরবঙ্গবাসী।
পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শনিবার, সকাল থেকেই রোদের দেখা মিলবে। নামতে পারে হালকা বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৯%। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা হাওয়া অফিসের। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অপরদিকে, অতি ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে। তারপর আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনি এবং রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বিশেষ বদল হবে না।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!