Home » দূরত্ব কি বাড়ছে অর্জুন-মালাইকার?

দূরত্ব কি বাড়ছে অর্জুন-মালাইকার?

সময় কলকাতা ডেস্কঃ ২০ কোটির ফ্ল্যাট ১৬ কোটি টাকায় বিক্রি করলেন অর্জুন কাপুর। এতেই গুঞ্জন ছড়িয়েছে অর্জুন ও মালাইকার সম্পর্ককে নিয়ে।

গত বছর বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চার বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। যা ছিল মালাইকার আবাসনের পাশেই। মালাইকার থেকে অর্জুন প্রায় ১০ বছরের ছোট হলেও তাদের সম্পর্ক ছিল যথেষ্ট মুজবুত। তাঁদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন থাকলেও এসবে একেবারেই কান দেননি এই জুটি। তবে ১ বছর হতে না হতেই এই ফ্ল্যাট বিক্রি করা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নেট মাধ্যমে।

বলিউড সূত্র মারফৎ জানা গিয়েছে, এই ফ্ল্যাটেই নাকি মালাইকার সঙ্গে অর্জুনের থাকার কথা ছিল। তাদের সম্পর্কে তিক্ততা বাড়ার কারণেই অর্জুন কাপুরের এই সিদ্ধান্ত বলে মনে করছেন নেটিজেনরা। যদিও এ বিষয়ে কিছুই জানায়নি অর্জুন ও মালাইকা।

About Post Author