সময় কলকাতা ডেস্কঃ সিনেমার চরিত্র থেকে ফ্যশন স্টেটমেন্ট, সবেতেই অনবরত পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন রণবীর সিং। এবার সোশ্যাল মিডিয়ায় রণবীর সিং-এর নগ্ন ফটোশুটের একগুচ্ছ ছবি ঝড় তুলছে। জানা গিয়েছে,আন্তর্জাতিক এক পত্রিকার জন্য নগ্ন ফটোশ্যুট করেছেন অভিনেতা। বলা ভালো, সাহসিকতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। রণবীরকে ‘বলিউডের শেষ সুপারস্টার’-এর তকমাও দিয়েছে ওই পত্রিকা। পাশাপাশি রণবীর- এর ভক্তরা তাঁর এই সাহসিকতায় মুগ্ধ। ঝড়ের গতিতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ারও হচ্ছে অভিনেতার ওই ছবি।

সম্প্রতি পেপার ম্যাগাজিনের জন্য করা ফটোশুট আরও একবার প্রমাণ করে দিল রণবীর সিং-কে। গায়ে এক ইঞ্চি সুতো না রেখে ফটোশুট করেছেন রণবীর। সে সব ছবিই এখন নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল। ছবিতে দেখা গিয়েছে কখনও তিনি শুয়ে আছেন,আবার কখনও তিনি বসে রয়েছেন। তবে ছবিতে দেখাই যাচ্ছে মডেলিংয়ের কায়দায় নিজের গোপনাঙ্গ আড়াল করেছেন অভিনেতা। মার্কিন পপ কালচারের আইকনের কায়দায় পোজ দিতে দেখা গিয়েছে রণবীরকে।
আন্তর্জাতিক ওই পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর সিং বলেছেন, ‘শারীরিকভাবে নগ্ন হওয়া অনেক সোজা। তবে আমার কিছু পারফরম্যান্সের মধ্যে দিয়েও আমি নগ্ন হয়েছি। এতটাই নগ্ন হয়েছি যে আমার আত্মা পর্যন্ত দেখা গিয়েছে। নিজের পারফরম্যান্সের খাতিরে আমি হাজার হাজার ভক্তদের সামনে নগ্ন হতে রাজি আছি। আমার তাতে কিছু যায় আসে না। তবে যারা আমায় দেখছে,তাদের খারাপ লাগছে কিনা সেটাও ভাবা জরুরি।’

এর আগেও ২০১৭ সালের মে মাসে একটি বাথটবের মধ্যে নগ্ন অবস্থায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তাঁর গায়ে সুতো পর্যন্ত ছিল না। সেসময় নেটিজেনদের একাংশ অভিনেতাকে নিয়ে ট্রোলও করেছিলেন।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?