Home » করোনা আক্রান্ত কে এল রাহুল

করোনা আক্রান্ত কে এল রাহুল

সময় কলকাতা ডেস্কঃ ফের ভারতীয় শিবিরে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হলেন কে এল রাহুল। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যারিবিয়ান সফরে যাওয়ার আগেই করোনা আক্রান্ত হলেন রাহুল। শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানান সৌরভ গাঙ্গুলি।

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চোট পেয়েছিলেন তিনি। চিকিৎসা করাতে যেতে হয়েছিল জার্মানিতে। সেখান থেকে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছিলেন ভারতীয় ক্রিকেটার। এরপর করোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই-সিরিজ শুরু হচ্ছে। ওই সিরিজে রাহুল বিশ্রামে রয়েছেন, কিন্তু টি-টোয়েন্টি সিরিজের দলে তাঁকে রাখা হয়েছিল বলেই জানা গিয়েছে। তবে ফিটনেস টেস্টে পাশ করলে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারতেন রাহুল। বর্তমানে করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে দশ দিনের মতো আইসোলেশনে থাকতে হবে। আপাতত রাহুলের জাতীয় দলে ফেরা ফের অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।

সুত্র মারফত জানা গিয়েছে,২০২৩ সালের প্রথমদিকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। তাঁদের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। বলিউড থেকে ক্রিকেট দুই মহলে এই জুটি নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি দুজনেই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবিও দিচ্ছেন।

About Post Author