Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক: বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া।  বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা আবহবিদদের। সোমবার, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে একটানা বৃষ্টির পর দাবদাহের দরুণ হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গবাসীর।

বুধবার, সকাল থেকেই মিলেছে রোদের দেখা। তবে আকাশে রয়েছে সাদা কালো মেঘ। যেকোনো সময় ঝেঁপে নামতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ, রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৭৮%। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের পাঁচ জেলা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির প্রভাবে পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নামবে। টানা বৃষ্টিতে নামতে পারে ভূমিধ্বসও।

About Post Author