Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃষ্টির পরিমাণ বাড়বে বলে ধারণা আবহবিদদের।

বৃহস্পতিবার, সকাল থেকেই মিলেছে রোদের দেখা। আকাশে রয়েছে সাদা কালো মেঘ। যেকোনো সময় ঝেঁপে নামতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৭৮%। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের আট জেলা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। পাহাড়ের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

About Post Author