সময় কলকাতা ডেস্ক: বার্মিংহামে আসর বসেছে কমনওয়েলথ গেমসের। এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনের একের পর এক পদক এসেছে ভারতের ঘরে। বিন্দিয়ারানি দেবী রূপো অর্জন করেন ৫৫ কিলো বিভাগে। পাশাপাশি তিনি গড়লেন গেমস রেকর্ডও। এই বিশেষ ইভেন্টে স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় ৮১ কেজি, দ্বিতীয় বারের চেষ্টায় ৮৪ কেজি, তৃতীয়বারের চেষ্টায় ৮৬ কেজি তুলে তৃতীয় স্থানে জায়গা করে নেন এককালে তাইকোণ্ড এক্সপার্ট ভারোত্তলক বিন্দিয়ারানি। ভারোত্তোলনে দ্বিতীয় বিভাগ ক্লিন এবং জার্কে ১১৬ কেজি তুলে গেমস রেকর্ড গড়েন তিনি এবং অর্জন করেন রূপো। ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন গুরুরাজা পূজারি। মোট ২৬৯ কেজি ওজন তুলে এই পদক পেয়েছেন তিনি। এই ইভেন্টে স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তুলেছেন এই অ্যাথলিট।
পাশাপাশি একটুর জন্য সোনা হাতছাড়া হল সঙ্কেত সরগর। বার্মিংহাম কমনওয়েলথে দেশের প্রথম সোনার পদকটা পেতে পেতেও শেষ মুহূর্তে ছবিটা বদলে গেল। স্ন্যাচিংয়ে ১১৩ কেজি তুলে শীর্ষে পৌঁছে গেলেও ক্লিন এবং জার্ক বিভাগে সেই পারফরমেন্স ধরে রাখতে না পারায় হল বিপত্তি। প্রথম চেষ্টায় ১৩২ কেজি তুললেও দ্বিতীয় বার ১৩৯ কেজি তুলতে গিয়ে হাতে চোট লেগে যাওয়ায় তৃতীয় বারের চেষ্টা একপ্রকার ব্যর্থ হলেন তিনি।

অন্যদিকে কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লভলিনা বরগোহাঁই। শনিবার রাতে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে নিউজিল্যান্ডের এরিয়ান নিকোলসনকে ৫-০ তে উড়িয়ে দেন তিনি। পাশাপাশি ব্যাডমিন্টনেও শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারত।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার