সময় কলকাতা ডেস্ক: এবারের বৃষ্টি যেন দক্ষিণবঙ্গের প্রতি একেবারেই বিমুখ! জুলাই মাসের শেষ, তবু দেখা মেলেনি মুষলধারে বৃষ্টির! কখনো কখনো বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা দক্ষিণবঙ্গকে শীতল করতে পারেনি । তাই এখনো ঝমঝমিয়ে বৃষ্টির আশায় দক্ষিণ বঙ্গবাসী । অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই আলাদা, একনাগাড়ে বৃষ্টির জেরে জেরবার উত্তর বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৪ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯১ শতাংশ। রবিবার শহরে বৃষ্টি নামতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ দুপুরের পর থেকে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

অন্যদিকে পূর্বাভাস বলছে, রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!