Home » বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা

বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা

সময় কলকাতা ডেস্কঃ বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রাও, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা।

শনিবার, সকাল থেকেই মিলেছে রোদের দেখা। আকাশে রয়েছে সাদা কালো মেঘ। ঝেঁপে নামতে পারে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে। আজ, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৮০%।

অন্যদিকে, শনিবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author