Home » বড়সড় পরিবর্তন আবহাওয়ায়, কবে থেকে বৃষ্টি?

বড়সড় পরিবর্তন আবহাওয়ায়, কবে থেকে বৃষ্টি?

সময় কলকাতা ডেস্ক: জুন জুলাই মাস পেরিয়ে গেছে, চলছে আগস্ট মাস। কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য সদয় হয়নি এবারের বৃষ্টি। কখনো কখনো বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা শীতল করতে পারেনি বঙ্গবাসীর মন। তাই কবে নামবে মুষলধারে বৃষ্টি সেই অপেক্ষায় দিন গুনছে দক্ষিণ বঙ্গবাসী। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই আলাদা একনাগারের বৃষ্টির জেরে জেরবার উত্তর বঙ্গের সাধারণ মানুষ।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার, মেঘলা থাকবে কলকাতার আকাশ। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯০ শতাংশ। শহর জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার হালকা বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হলে তাপমাত্রার পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

About Post Author