Home » আজ থেকে দাপট দেখাবে বৃষ্টি 

আজ থেকে দাপট দেখাবে বৃষ্টি 

সময় কলকাতা ডেস্ক: আজ থেকে দক্ষিণবঙ্গে দাপট দেখাবে বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই আলাদা একনাগারের বৃষ্টির জেরে জেরবার উত্তর বঙ্গের সাধারণ মানুষ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার, মেঘলা থাকবে কলকাতার আকাশ। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯০ শতাংশ। শহর জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার হালকা বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হলে তাপমাত্রার পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

About Post Author