Home » লাল-হলুদ শিবিরে চলছে জোরদার অনুশীলন

লাল-হলুদ শিবিরে চলছে জোরদার অনুশীলন

সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবারই শহরে পা রাখলেন ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিভেন কনস্ট্যানটাইন। আজ থেকেই শুরু হচ্ছে লাল হলুদ শিবিরের অনুশীলন। মঙ্গলবার ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরের ঠিক পরের দিনই ১৩ জন ফুটবলারদের সঙ্গে চুক্তি করেছে ক্লাব।

দলে থাকছেন গোলরক্ষক পবন কুমার, ডিফেন্সের দায়িত্বে থাকছেন মহম্মদ রাকিপ, অঙ্কিত মুখোপাধ্যায়, সার্থক গোলুই, জেরি লালরিনজুয়ালা, প্রীতম সিংহ, মিডফিল্ডার হিসেবে থাকছেন সৌভিক চক্রবর্তী, অমরজিৎ সিংহ, মোবাশির রহমান, আঙ্গুসানা লুওয়াং, অনিকেত যাদব, নাওরেম মহেশ সিংহ এবং অ্যাটাকিং পজিশনে থাকছেন ভিপি সুহের।

প্রথম দিনের অনুশীলন শুরু বেলা তিনটে নাগাদ। সেই অনুশীলনে প্রত্যেকের সঙ্গে প্রাথমিক পরিচয় সেরে নিতে মাঠে উপস্থিত থাকতে পারেন বিট্রিশ কোচ। আসন্ন ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে ভাল দল গড়ার লক্ষ্যেই ইস্টবেঙ্গল প্রস্তুতি নিচ্ছে।

কোচিংয়ের দায়িত্বে থাকবেন বিনো জর্জ। এবারের দলটিতে দুটো স্কোয়াড তৈরি করা হচ্ছে। রিজার্ভ স্কোয়াড খেলবে কলকাতা লিগ এবং ডুরান্ডের জন্য। অন্য দিকে সিনিয়র স্কোয়াডের দায়িত্বে থাকবেন স্টিফেন কনস্ট্যানটাইন। ২২ অগাস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচ খেলেই ডুরান্ড কাপে খেলতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল।

About Post Author