Home » উড়ান ব্যবসায় বিনিয়োগ করতে চলেছেন গৌতম আদানি

উড়ান ব্যবসায় বিনিয়োগ করতে চলেছেন গৌতম আদানি

সময় কলকাতা ডেস্কঃ এবার উড়ান ব্যবসায় বিনিয়োগ করতে চলেছেন গৌতম আদানি। তবে টাটা গোষ্ঠীর মতো বিমানে যাত্রী ও পণ্য পরিবহণের ব্যবসায় তিনি বিনিয়োগ করছেন না। জানা গিয়েছে,আদানি গোষ্ঠী বিমান রক্ষণাবেক্ষণের পরিকাঠামোয় বিনিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই আদানি গোষ্ঠী এয়ার ওয়ার্কস নামে একটি সংস্থা অধিগ্রহণ করার উদ্যোগও নিয়েছে। সুত্রের খবর, আদানি গোষ্ঠী এয়ার ওয়ার্কসকে অধিগ্রহণের জন্য ৪৬২ কোটি টাকার প্রস্তাব দিয়েছে।

ভারতের বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত সংস্থাগুলির মধ্যে একটি হল এয়ার ওয়ার্কস। আদানি গোষ্ঠী এয়ার ওয়ার্ক অধিগ্রহণের বিষয়ে গত পাঁচ বছর ধরে চিন্তাভাবনা করেছিল। অবশেষে তারা পদক্ষেপ গ্রহণ করল। পি এস মেনন এবং প্রয়াত বি জি মেনন ১৯৫১ সালে এয়ার ওয়ার্কস সংস্থাটির প্রতিষ্ঠা করেন। এয়ার ওয়ার্কস ভারত ও ইউরোপের বিভিন্ন দেশে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ইত্যাদি সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে।

About Post Author