সময় কলকাতা স্পোর্টস ডেস্কঃ আসমুদ্র ভারতবাসীর প্রত্যাশা পূরণ করে পিভি সিন্ধু দেশের হয়ে সোনা আনলেন। জীবনে প্রথম স্বর্ন পদক জয় তারকা ব্যাডমিন্টন ক্রীড়াবিদ সিন্ধুর।কমনওয়েলথ ২০২২,মহিলা ব্যাডমিন্টনের সিঙ্গলস ফাইনালে একাধিপত্য দেখালেন ২৭ বছরের পুসরালা ভেঙ্কট সিন্ধু, ভারতের হয়ে আরও একটি সোনার পদক এনে দিলেন । তিনি অবলীলায় কানাডিয়ান শাটলার মিশেল লিকে পরাজিত করে বার্মিংহামে তেরঙ্গা উত্তোলন করেন। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে এটি ভারতের ১৯ তম স্বর্ণপদক। সিন্ধু প্রথম গেমটি ২১-১৫ জেতার পরে দ্বিতীয় গেমটিও ২২-১৩ ব্যবধানে জিতে নেন।

কমনওয়েলথ গেমস ২০২২ ব্যাডমিন্টন ইভেন্টে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। পিভি সিন্ধুকে কমনওয়েলথ গেমসের সোনা জিততে খুব একটা লড়াই করতে হয়নি। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহজেই জিতে নেন স্বর্ণপদক ম্যাচ। পি ভি সিন্ধু স্বর্ণপদকের জিততে মাত্র ৪৮ মিনিট সময় নিয়েছিন।

এদিন এ মুহূর্তে বিশ্ব ৱ্যাঙ্কিং-এ ৭ নম্বরে থাকা পিভি সিন্ধু বিশ্ব ক্রম তালিকায় ১৩ নম্বর কানাডিয়ান শাটলার মিশেল লির বিরুদ্ধে নবম জয় পেলেন । মিশেল লি এর আগে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের একক এবং দলগত ইভেন্টে পিভি সিন্ধুকে পরাজিত করেছিলেন। কিন্তু, পিভি সিন্ধু গোল্ড কোস্টের উভয় পরাজয়ের মধুর প্রতিশোধ নিলেন বার্মিংহামে। ৪৮ মিনিটের ঝড়ে সিন্ধু ভারতের হয়ে সোনার পদক আনলেন।কমনওয়েলথ ব্যাডমিন্টনে একক বিভাগে প্রথম স্বর্নপদক জিতে ব্যাডমিন্টন তারকা সিন্ধু গড়লেন নজির।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?