সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :মহিলা বিভাগে পিভি সিন্ধুর সোনা জয়ের পরে কমনওয়েলথ ব্যাডমিন্টনে পুরুষ বিভাগের সিঙ্গলসে সোনা জিতে নিলেন একুশ বছর বয়সী লক্ষ্য সেন ৷তিন গেমের মালয়েশিয়ার জে জং’কে লক্ষ্য হারালেন ১৯-২১, ২১-৯, ২১-১৬ ফলাফলে। ফলশ্রুতি,ব্যাডমিন্টনে সিঙ্গলসের উভয় বিভাগ থেকে সোনা জিতল ভারতীয়রা।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঝুলিতে ব্রোঞ্জ ছাড়াও লক্ষ্য সেন থমাস কাপ জয়ী ভারতীয় দলের সদস্য। ফলে তাঁকে ঘিরে প্রত্যাশা ছিলই। আলমোড়ার তরুণ শাটলার প্রথম গেম খোয়ালেও পরবর্তী দুটি সেটে মালয়েশিয়ান সাটলারকে দাঁড়াতে দেন নি।কমনওয়েলথ গেমসে ভারতীয় প্রকাশ পাড়ুকোন, সৈয়দ মোদী ও পি কাশ্যপের পরে তিনি সোনার অক্ষরে নাম লিখলেন লক্ষ্য । তাঁর হাত ধরে এদিন কুড়িতম সোনা এল ভারতের ঝুলিতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লক্ষ্য সেনকে তাঁর সোনা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তরুণ লক্ষ্য বলছেন, প্রথম গেম খুইয়ে চাপে পড়লেও চাপ মাথায় নেন নি। তিনি আরও জানিয়েছেন,নিজের খেলা খেললে যে ফিরে আসতে পারবেন,-সেই আত্মবিশ্বাস তাঁর ছিল।।


More Stories
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ