সময় কলকাতা ডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গভীর নিম্নচাপ তৈরী হয়েছে । যার প্রভাবে মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দাপট দেখাবে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার আংশিক মেঘলা থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮০%।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার মেঘে ঢাকা শহরের আকাশ। তার মধ্যেই রয়েছে রোদের লুকোচুরি। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাধিক প্রান্তে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী তিনদিনও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

অপরদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে । পাহাড়ের বাকি জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!