সময় কলকাতা ডেস্কঃ আপনি কি খিটখিটে? অল্পতেই রেগে যান? খাওয়া,ঘুম কিছুরই ঠিক নেই? নিজেকে উচ্ছল রাখতে ভরসা রাখুন ভেষজে। ভেষজ যাবতীয় সমস্যা দূর করে দিতে পারে। এমনকী এই ভেষজ নিয়মিত খেতে পারলে সেরোটোনিন বাড়তে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে। দৈনন্দিন জীবনে হাসিখুশি থাকতে গেলে এই ভেষজগুলি খান-
তুলসী
তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে আয়ুর্বেদে। নিয়মিত তুলসী খেতে পারলে অনেক সমস্যাই দূর হয়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে,তুলসীর মধ্যে দুশ্চিন্তা দূর করার ক্ষমতা রয়েছে। তাই প্রত্যেকদিন সকালবেলা তুলসীর রস খান। তাতেই সুস্থ থাকবেন।

ত্রিফলা
হ্যাপি হরমোন নামে পরিচিত সেরোটোনিন তৈরি হয় অন্ত্রে। তাই অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখাটা খুবই জরুরি। এক্ষেত্রে দেহের এই অংশের স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে আপনাকে অবশ্যই ত্রিফলা খেতে হবে। স্বাস্থ্য ভালো রাখতেও ত্রিফলা ব্যাপক উপকারী।
ব্রাহ্মী
শরীরের নানান সমস্যার সমাধান করতে পারে ব্রাহ্মী। এমনকী এই ভেষজটি শরীরকে ঠান্ডা রাখতে পারে। তাই সুস্থ থাকতে হলে প্রতিটি মানুষকে অবশ্যই ব্রাহ্মী শাক খেতে হবে।
অশ্বগন্ধা
আমাদের শরীরে অশ্বগন্ধা হ্যাপি হরমোন বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি আপনার মুড ভালো করার ক্ষেত্রেও এই ভেষজটি কার্যকরী। নিয়মিত অশ্বগন্ধা খেলে হ্যাপি হরমোন বাড়ার পাশাপাশি অন্যান্য অনেক সমস্যা কমতে পারে।

মেথি
আয়ুর্বেদে এই ভেষজের অনেক গুণ রয়েছে। মেথি মানুষকে ঠান্ডা করে দিতে। মেথির এই ঠান্ডা রাখার গুণের কারণেই মানুষের স্ট্রেস দূর করে দিতে পারে। এছাড়াও হ্যাপি হরমোন বাড়িয়ে দিতে পারে এই খাবার।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে