Home » স্বনির্ভর হওয়ার কর্মশালা বারাসাতে

স্বনির্ভর হওয়ার কর্মশালা বারাসাতে

সময় কলকাতা ডেস্ক : পশ্চিমবঙ্গে কাজের সুযোগ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সুযোগ নেই – এরকমটা যারা বলেন তাঁদের বক্তব্যকে অসার প্রমাণ করবে বারাসাত পুরসভার উদ্যোগ। রাষ্ট্রায়ত্ব এবং বেসরকারি ব্যাঙ্কের সহযোগিতায় নামেমাত্র ফি দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ বারাসাত পুরসভার। স্বক্ষেত্রে দক্ষ শিক্ষক ও প্রশিক্ষক দিয়ে চাকরিপ্রার্থী ও ব্যবসায় আগ্রহীদের দেওয়া হবে তালিম। কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ মিলবে এই ওয়ার্কশপের মাধ্যমে, তেমন করেই ঋণ পাওয়া-র সুবিধা থাকছে ।

চাকরি ও ব্যবসায় স্বাবলম্বী হওয়ার জন্য কোর্স চালু হওয়ার ফলে বারাসাত এলাকার যুবক যুবতীদের ছুটতে হবে না দূর-দুরান্তে। কাজের সুযোগের জন্য কোর্স বা কর্মশালাকে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে করার কথা ভাবছে বারাসাত পুরসভা। এই প্রকল্পের দায়িত্বে রয়েছে একটি কমিটি যার অন্যতম বারাসাত পুরসভার কাউন্সিলর দেবব্রত পাল জানালেন, স্বনির্ভর করতে আগ্রহীদের জন্য তাঁরা এগিয়ে এসেছেন কারণ অসুবিধার সামনে পড়তে হচ্ছিল চাকরি ও ব্যবসাপ্রার্থীদের। তিনি আরও জানান, ভোকেসানাল কোর্স, প্রযুক্তির সঙ্গে যুক্ত বিভিন্ন কোর্সের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে খুলে যাবে নতুন দিগন্ত।

শনিবার এমনই এক কর্মশালার আয়োজন করে তৃপ্তি পাচ্ছেন আয়োজকরা। আগামী প্রজন্ম যে উপকৃত হবে, ভেবেই স্বস্তি তাঁদের ।।

 

About Post Author