Home » স্বাধীনতা দিবসেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

স্বাধীনতা দিবসেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক : বদলাতে শুরু করেছে আবহাওয়া। বৃষ্টিতে ভিজেছে শহর, নেমেছে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই মিলেছে স্বস্তি। আজ বেশ কয়েকটি জেলায় রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার উপকূলবর্তী এলাকায় যে নিম্নচাপ ছিল তা দীঘার কাছাকাছি অবস্থান করছে। আগামী দু-তিনদিন ধরে দক্ষিণবঙ্গ ভিজবে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে।

পূর্বাভাস বলছে, সোমবার মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঘূর্নাবর্তের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূমে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বর্ধমানের মতো জেলাগুলিতে প্রবল বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিম্নচাপ সংক্রান্ত সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দীঘা, মন্দারমনির পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে সাগরেও।প্রশাসনের তরফ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে জারি করা হয়েছে ঝোড়ো হাওয়ার সতর্কতা। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে লাল সতর্কতা।

About Post Author