Home » দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫০

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫০

সময় কলকাতা ডেস্ক:  দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক ও অভাবিত ঘটনা। আহত প্রায় ৫০ জন যাত্রী। সূত্রের খবর,যাত্রী বোঝাই ট্রেন এবং পণ্য বোঝাই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন। মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের গন্ডিয়ায়।

ছত্রিশগড়ের বিলাসপুর থেকে রাজস্থানে যোধপুরগামী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মাল গাড়ির। বুধবার দুপুর ২:৩০ মিনিটে ঘটা এই ট্রেন দুর্ঘটনায় আহত ৫০ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। রেল দপ্তর থেকে পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখছেন দুর্ঘটনার কারণ। এই ঘটনা যে সম্পূর্ণভাবে যে রেলের গাফিলতি তা নিয়ে প্রশ্ন না থাকলেও কোন ট্রেনটি নিয়ম ভেঙেছে বা অন্য সিস্টেমগুলির দায়িত্বে যারা ছিলেন তাঁদের ভূমিকাও তদন্ত করে দেখা হচ্ছে।।

About Post Author