Home » পুরুষের স্বাস্থ্য রক্ষায় কুমড়ো বীজের উপকারিতা

পুরুষের স্বাস্থ্য রক্ষায় কুমড়ো বীজের উপকারিতা

সময় কলকাতা ডেস্কঃ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় থাকা অতি পরিচিত একটি সবজি হল কুমড়ো। তরকারী হোক বা ভাজা,কুমড়ো খেতে ভালবাসেন সকলেই। এই সবজিটি যেমন সুস্বাদু, তেমনই উপকারী। তবে শুধু কুমডোই নয়, এর বীজও খুবই উপকারী! কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, জিংক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাসের মতো একাধিক উপাদান। এমনকী পুরুষের স্বাস্থ্য রক্ষায় কুমড়োর বীজ খুবই কার্যকরী। আসুন জেনে নেওয়া যাক কুমড়োর বীজের স্বাস্থ্য গুনাগুণ-

প্রস্টেটের জন্য ভালো কুমড়োর বীজ
প্রস্টেটের জন্য দারুণ কার্যকরী কুমড়োর বীজ। এক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেও আপনি কুমড়োর বীজ খেতে পারেন। বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেশিয়া রোগীদের ক্ষেত্রে এই খাবার খুবই উপকারী।

ফার্টিলিটি বাড়ায় কুমড়োর বীজ
কুমড়োর বীজে রয়েছে অনেকটা পরিমাণে জিঙ্ক। এই জিঙ্ক শরীরের স্পার্মের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এমনকী এই বীজ নিয়মিত খেতে থাকলে স্পার্মের কোয়ালিটিও বাড়ে। এছাড়াও কুমড়োর বীজ এ থাকা অ্যান্টিঅক্সিডেন্ট টেস্টেস্টেরন বাড়াতে পারে।

প্রোটিনের ঘাটতি মেটায় কুমড়োর বীজ
কুমড়োর বীজে রয়েছে অনেকটা পরিমাণে প্রোটিন। এই প্রোটিনই আপনার শরীরের প্রোটিনের ঘাটতি মেটাতে পারে। তাই যারা প্রোটিনের ঘাটতি কমাতে চান, তারা অবশ্যই এই বীজ খান। এছাড়াও এই বীজে রয়েছে ফসফরাস। এই ফসফরাস বিপাকের সমস্যা দূর করতে পারে। অন্যদিকে কুমড়োর বীজে থাকা ম্যাগনেশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

About Post Author