সময় কলকাতা : ৪৯ তম ওভার শুরু হওয়ার আগেও ভারত -জিম্বাবুয়ের তৃতীয় আন্তর্জাতিক একদিনের ম্যাচে টানটান উত্তেজনা ছিল। শেষ দু ওভারে ১৭ রান দরকার ছিল জিম্বাবুয়ের । হাতে দু উইকেট।সেঞ্চুরি করার পরে সিকান্দার রাজা তখন দুরন্ত ছন্দে ব্যাট করছেন। শারদুলের ওভারের তৃতীয় বলে সিকান্দার ১১৫ রান করে যখন এদিনের ম্যাচের নায়ক শুভমান গিলের অবিশ্বাস্য ক্যাচে প্যাভেলিয়নে ফিরলেন তখনই কার্যত খেলায় যবনিকা পড়ে যায় । বাকি কাজ টুকু সারেন আবেশ খান।আবেশের ইয়রকারে ২৭৬ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস ।ফলে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ ১৩ রানে জিতল ভারত।এক দিবসীয় সিরিজের ফল ৩-০।

প্রথমে ব্যাট করে রাহুল ও শিখর ধাওয়ান বেশ শ্লথ গতিতে ব্যাট করলেও শুভমান গিলের ৯৭ রানে করা দুরন্ত ১৩০ রানের সৌজন্যে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৯ রান তোলে ভারত। শুভমান এদিনই প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলেন। এছাড়া ভারতীয় ইনিংসে উল্লেখযোগ্য সংগ্রহ ঈশান কিষানের। ঈশান কিষান ৫০ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভানস পান পাঁচ উইকেট।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে