সময় কলকাতা ডেস্ক : মরশুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে জয় এল না ইস্টবেঙ্গলের। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোলশূন্য ভাবে শেষ হল ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ। গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও সুহের, সুমিত পাশিরা নৌবাহিনীর জালে বল জড়াতে পারেন নি। নৌবাহিনী অবশ্য খুশি কারণ প্রথম ম্যাচে তারা মুম্বাই সিটি এফ সির কাছে ১-৪ গোলে পর্যুদস্ত হয়েছিল । নৌবাহিনী আজ রক্ষণ আটোসাটো রেখেছিল। মাঠে এদিন চোখে পড়লেন বাঙালি ফুটবলার তুহিন, অজস্র ক্রস করলেন। লালহলুদের প্রান্তিক আক্রমণ ভালো হলেও কাজের কাজ হয় নি। এদিন লিমা ছাড়া বিদেশী ফুটবলারদের পায় নি ইস্টবেঙ্গল। উল্লেখ্য,ইস্টবেঙ্গলের লড়াকু ফুটবল চোখে এলেও এখনও লাল হলুদ অনেকটাই ছন্নছাড়া। কন্সটানটাইনের কপালে ভাঁজ বাড়ছে কারণ সামনেই একাধিক বড় ম্যাচ যারমধ্যে রয়েছে ডার্বি।।
ইস্টবেঙ্গল নৌবাহিনীর রক্ষণে আটকে গেল


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া