Home » মলদ্বারে জলের বোতল ঢোকালেন প্রৌঢ়,কিন্তু কেন?

মলদ্বারে জলের বোতল ঢোকালেন প্রৌঢ়,কিন্তু কেন?

সময় কলকাতা ডেস্কঃ স্ত্রীর চোখের সামনে যন্ত্রণায় ছটফট করছেন স্বামী। তা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি স্ত্রী। তড়িঘড়ি স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যান তিনি। এরপর সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়া মাত্রই চক্ষু চড়কগাছ প্রায় সকলেরই। রিপোর্টে দেখা গিয়েছে,ওই প্রৌঢ়ের পায়ুদ্বারে প্রায় সাড়ে সাত ইঞ্চি ঢুকে রয়েছে জলের বোতল।

জানা গিয়েছে, ওই ব্যক্তি ইরানের বাসিন্দা। গত দুদিন ধরে পেটে যন্ত্রণা, মলত্যাগ বন্ধ হয়ে যায় ওই ব্যক্তির। এরপর তড়িঘড়ি ইমাম খোমেইনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই সিটি স্ক্যান করা হয়। তাতেই ধরা পড়ে ব্যক্তির মলদ্বারে ঢুকে রয়েছে সাড়ে সাত ইঞ্চির জলের বোতল। তার ফলে মলত্যাগ বন্ধ হয়ে গিয়েছে। এমনকী পেটে যন্ত্রণাও শুরু হয়েছে। ওই ব্যক্তি চিকিৎসককে জানান যৌন চাহিদা মেটানোর কারণে তিনি মলদ্বারে জলের বোতল ঢুকিয়েছিলেন। তিনি নিজে অবশ্য সমস্যার কথা বুঝতে পেরেছিলেন। তবে লজ্জায় কাউকেই কিছু বলতে পারছিলেন না। এমনকী স্ত্রীকেও সমস্যার কথা বলতে না পেরে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই ব্যক্তি।

চিকিৎসকরা জানান, মলদ্বারে জলের বোতলটি যেভাবে ঢুকে গিয়েছিল তা বের করা বেশ কঠিন ছিল। তাই ওই জলের বোতলটি পায়ুদ্বার থেকে বের করার ক্ষেত্রে বেশ কিছুটা বেগ পেতে হয় তাঁদের। এহেন পরিস্থিতিতে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। এরপর হাসপাতাল থেকে ছাড়া পান ওই ব্যক্তি। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে।

About Post Author