Home » বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক: বিস্ফোরক অভিযোগ করেছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া। মনীষ সিসোদিয়ার অভিযোগ ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে জাতীয় রাজনীতির অন্দরমহলে। একটি টুইটের মাধ্যমে মনীষ সিসোদিয়া জানিয়েছেন তার কাছে বিজেপির তরফ থেকে প্রস্তাব এসেছিল বিজেপিতে যোগদান করার, বিজেপিতে যোগদান করলে তার বিরুদ্ধে সি বি আই এবং ইডির যে তদন্ত চলছে সেই তদন্ত বন্ধ করে দেওয়া হবে । আম আদমি পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সিসোদিয়াকে ফোনে বিজেপির পক্ষ থেকে এই বার্তা দেওয়ার অডিও রেকর্ডিং রয়েছে। যদিও বলা হয়েছে সেই অডিও রেকর্ডিং এখনই প্রকাশ্যে আনা হবে না সময় মতো প্রকাশ্যে আনা হবে। তবে ইতিমধ্যেই এই দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কেন এই তরজা?

সম্প্রতি দেশের রাজধানী দিল্লিতে আপ সরকার যে আবগারি নীতি নিয়েছে ,সেই আবগারি নীতিতে বেনিয়ম এবং দুর্নীতির বিষয়ে তদন্ত করতে দিল্লির উপমুখ্যমন্ত্রী, মনীষ সিসোদিয়ার বাড়িতে হাজির হয়েছিল সিবিআই। সিবিআই তদন্ত চলাকালীন মনীষ সিসোদিয়া একটি টুইটের মাধ্যমে জানিয়েছিলেন “তিনি মাথা নত করবেন না, সিবিআইকে সমস্ত তদন্তে সহযোগিতা করবেন সিবিআই কিছুই পাবে না”।

সম্প্রতি আমেরিকার বহুল প্রচারিত একটি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় মনীষ সিসোদিয়ার ছবি দিয়ে মনীষ সিসোদিয়ার শিক্ষানীতি এবং দিল্লির শিক্ষার উন্নতি নিয়ে একটি আর্টিকেল লেখা হয়েছিল। যাতে বলা হয়েছিল ভারতবর্ষের সবচেয়ে সফল শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল সেই সংবাদপত্রের কাটিং নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন দিল্লির শিক্ষার প্রসারের সফলতা কেন্দ্রীয় সরকার সহ্য করতে পারছে না ,আর সে কারণেই সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশি।

মনীষ সিসোদিয়া  আর কি জানিয়েছে?

সোমবার সিসোদিয়া আরেকটি টুইটে জানিয়েছেন “আমি মহারানা প্রতাপ -এর বংশধর এবং একজন রাজপুত আমি শিরচ্ছেদ করতে প্রস্তুত কিন্তু ষড়যন্ত্রকারী ও দুর্নীতিবাজদের সামনে মাথা নত করতে পারব না ।আমার বিরুদ্ধে সমস্ত মামলা মিথ্যা। আপনি যা করতে চান করুন”। অন্যদিকে সূত্রের খবর দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালকে জানিয়েছেন তিনি কখনোই মুখ্যমন্ত্রী হতে চান না, তিনি কখনোই বিশ্বাসঘাতকতা করবেন না। বিজেপি তাকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে তাই বিজেপির প্রতি বার্তা দিয়ে জানিয়েছেন” মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসিনি আমি চাই দেশের প্রতিটা শিশু শিক্ষা পাক”।

বিজেপির কি বক্তব্য?

অন্যদিকে অডিও রেকর্ডিং প্রসঙ্গে বিজেপি নেতা মনোজ তিওয়ারি জানিয়েছেন” মনীষ সিসোদিয়া মহারানা প্রতাপের সঙ্গে নিজেকে তুলনা করেছেন ,এটা লজ্জাজনক। মহারানা প্রতাপ কি মানুষকে মদ খাওয়াতে বাধ্য করেছিলেন? আপনি প্রতিটি কোনায় কোনায় মত বিক্রি করছেন। আপনি দিল্লির মহিলাদের আর্তনাদ উপেক্ষা করছেন ।আর মহারানা প্রতাপ একাধিকবার মহিলাদের জন্য অস্ত্র তুলেছিলেন”।

মনীষ সিসোদিয়ার সমর্থনে অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে সমর্থন করে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিয়াল সোমবার বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেছেন”বিজেপির নেতৃত্বাধীন সরকার তদন্ত সংস্থাগুলির অপব্যবহার করতে এবং নির্বাচিত সরকার গুলিকে পতনের ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে। আর অন্যদিকে সাধারণ মানুষ আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর মুদ্রার হাহাকারে ডুবছে”। মনীষ সিসোদিয়া জানিয়েছেন”২০২৪ সালের সাধারণ নির্বাচনে অরবিন্দ কেজরিয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে আর সে কারণেই বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে।

আপের সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির

বিজেপি নেতা প্রমদ স্বামী সরাসরি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার আনা সমস্ত অভিযোগ কেই অস্বীকার করেছেন, তিনি জানিয়েছেন যদি তাদের কাছে কোন অডিও রেকর্ডিং বা প্রমাণ থাকে তাহলে তা প্রকাশ্যে আনা উচিত”। বিজেপি এবং আপের সংঘাতে দিল্লির রাজনৈতিক বাতাবরণ এখন অনেকটাই উত্তপ্ত। প্রতিনিয়ত চলছে আপ- বিজেপি তরজা।

About Post Author