Home » বারাসাত কলেজে চুরি হয়েই চলেছে

বারাসাত কলেজে চুরি হয়েই চলেছে

সময় কলকাতা ডেস্ক :  বারাসাত কলেজে চুরি লেগেই আছে।  আর চোরেদের নজর যেন  শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ও যন্ত্রাংশের দিকেই। এয়ার কন্ডিসনড মেশিন চুরির ঘটনার বিরতি নেই।  সোমবার রাতেও আবার চুরি হয়ে গেল ৬ টি এসি মেশিনের আউটডোর পার্ট বা বহির্ভাগ।

কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার।এসি-মেশিনের আউটডোর চুরির অভিযোগে আবার চাঞ্চল্য ছড়াল বারাসত কলেজে। ক’দিন আগেও এখান থেকে এসি মেশিনের আউটডোর ইউনিট চুরি হয়।।সোমবার রাতে ছয়টি এসি মেশিনের আউটডোর ইউনিট চুরি হয়েছে বলে অভিযোগ উঠতেই উঠছে প্রশ্ন। বারাসাত থানার পুলিশ কি করছে?

মঙ্গলবার বারাসত থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে বারাসত কলেজ কতৃপক্ষ। এবিষয়ে বারাসত কলেজের হেড ক্লার্ক বিপ্লব সান্যাল বলেন, “এর আগে দু’বার কলেজের এসি মেশিনের আউটডোর ইউনিট চুরি হয়েছিল। তখনও থানায় অভিযোগ জানিয়েছিলাম। ” ঢিলছোড়া দূরত্বে বারাসাত থানা। খুব কাছের কলোনী মোড় আর ডাকবাংলা মোড়ে সারারাত থাকে ট্র্যাফিক পুলিশে কর্তব্যরত কর্মীরা। টহলদারিতে ব্যস্ত থাকে ভ্রাম্যমান পুলিশ বাহিনী। অথচ চুরির কিনারা হয় না। চুরি নিত্যসঙ্গী জাতীয় সড়কের পাশে বারাসাত কলেজে।।

About Post Author