Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ সপ্তাহান্তে রয়েছে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে । নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় দু’এক পশলা বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। গুমোট গরম বজায় থাকবে । তবে রাতের দিকে বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

পূর্বাভাস বলছে, শুক্রবার আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। বিক্ষিপ্তভাবে দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলায়। চলতি সপ্তাহজুড়ে একই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি, বাড়বে তাপমাত্রা। তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে।  দার্জিলিং,  কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে।

 

 

About Post Author