সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : রবিবার দুবাই-য়ে এশিয়া কাপের হাই টেনশান টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মুখোমুখি ভারত -পাক।পাকিস্তানের সঙ্গে গত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতে জিতলে কী হবে, শেষ ম্যাচটিতে কলঙ্কজনকভাবে হারতে হয়েছিল ভারতকে ।এশিয়া কাপে কি বিশ্বকাপের সেই হারের বদলা নেবে ভারত? দশ উইকেটে হেরে যাওয়া সে ম্যাচের অনেকেই রয়েছেন এবারও তবে দলগত শক্তি বিচার করে বলাই যায় ব্যাটিং বিভাগে এগিয়ে রয়েছে ভারত এবং বোলিং বিভাগে ফারাক তুল্যমূল্য। টি-টোয়েন্টি পুরুষ ক্রমতালিকায় এ মুহূর্তে ভারত শীর্ষে এবং পাকিস্তান রয়েছে তিন নম্বরে। উল্লেখ্য, দুদলের পেস বিভাগের অন্যতম প্রধান ভরসা বুমরা ও আফ্রিদি এম্যাচে নেই। রবিবার সন্ধ্যে,ভারতীয় সময় সাড়ে সাতটায় ম্যাচ শুরু।
বরাবরের হাই ভোল্টেজ ম্যাচে ফল কি হয় নজর থাকবে ক্রিকেট দুনিয়ার বলাই বাহুল্য। পাশাপাশি,বিরাট কোহলি রানের খরা কাটিয়ে ওঠেন কিনা সেদিকে ক্রীড়াপ্রেমীদের নজর থাকবেই । দুবাইয়ের যে পিচে খেলা সেখানে প্রথমে ব্যাট করা দলের ইনিংস-প্রতি গড় রান ১৫৫ হলেও দেখা গিয়েছে ৮০ শতাংশ ম্যাচেই পরে যারা ব্যাট করেছে তারাই জিতেছে। স্পিনারদের পাশাপাশি পেসাররাও পিচে সহায়তা পায়। এখন দেখার কে কতটা নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে বাজিমাত করতে পারে। অপেক্ষা কয়েক ঘন্টার।

দু দলের সম্ভাব্য প্রথম একাদশ :
ভারত :রোহিত শর্মা (অধিনায়ক ), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, হায়দার আলী, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের