Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ রবিবার রাজ্যজুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাজ্যে আরও বাড়বে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই বঙ্গেই রয়েছে অতিভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

পূর্বাভাস বলছে, রবিবার আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। রবিবার বিক্ষিপ্তভাবে দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই কমবে তাপমাত্রা। আজ কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আজ থেকেই বাড়বে বৃষ্টি।  অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও।  দার্জিলিং,  কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি।

About Post Author