Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্কঃ সপ্তাহান্তে রয়েছে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার রাজ্যে আরও বাড়বে বৃষ্টি, এমনই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর দুই বঙ্গেই অতিভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে । নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা। গুমোট গরম বজায় থাকবে । তবে রাতের দিকে বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

পূর্বাভাস বলছে, শনিবার আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, উত্তরবঙ্গে আজ থেকেই বাড়বে বৃষ্টি। শনিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও।  দার্জিলিং,  কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে।

About Post Author